News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আগুনে পুড়লো মার্কেটের ৩০টি দোকান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:১৭ পিএম আগুনে পুড়লো মার্কেটের ৩০টি দোকান

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের ৩০টি দোকান। শনিবার ভোর ৫ টায় নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীরকর মার্কেটের হোসিয়ারি ও নিটিং এর দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানানো হয় ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি (মিনি) কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন। তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ৩০ টি দোকান পুড়েছে বলে জানা গেলেও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।