খানপুর ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নানা অনিয়মে ভোগান্তিতে পরছেন রোগীরা। ফলে সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ।
প্রাচ্যের ডান্ডিখ্যাত শহর নারায়ণগঞ্জ। এ জেলায় সরকারি হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম হচ্ছে খানপুর ৩০০ শয্যা যা এখন ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতাল। এ জেলার নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা আর্থিক সংকটে থাকে। ফলে স্বল্পমূল্যে সুচিকিৎসা পেতে রোগ হলে চলে আসেন এই দুই হাসপাতালে। রোগীদের অভিযোগ রয়েছে অধিকাংশ ডাক্তার সময়মতো হাসপাতালে আসেন না।
হাসপাতালটিতে চর্মরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে যাওয়া একাধিক রোগী জানান, খানপুর হাসপাতালের নতুন ভবনের চর্মরোগের ডাক্তার আপার কাছে গিয়েছিলাম। ডাক্তার রোগ কি হয়েছে তা ঠিকমত না জেনেই দামি ওষুধ লিখেন। রোগে আমি কেমন অনুভব করি তাও তিনি শুনতে চান না। জোর করে বলতে চাইলে ধমকে দেন। এছাড়াও তিনি রোগীর রোগ খতিয়ে দেখেন না।
নাঈম নামের এক রোগী জানায়, চর্মরোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। গোপন জায়গায় সমস্যা হওয়ায় তিনি চক্ষুলজ্জায় প্রথমে তার পরিবারে জানাতে পারে নাই। সে খানপুর হাসপাতালে আসেন। প্রায় ৩৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থেকে তিনি ডাক্তার এর রুমে প্রবেশ করেন। সেখানে মহিলা ডাক্তার দেখে সে লজ্জায় আক্রান্ত জায়গা সম্পর্কে বিস্তারিত বলতে পারে নাই। ফলে সেই মহিলা ডাক্তার অনুমান করে কিছু মলম ও এন্টিবায়োটিক লিখে দেয়।
এছাড়াও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ বিনামূল্যের ওষুধ বাইরে বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, হাসপাতালের সরবরাহ করা ওষুধ বিভিন্ন ফার্মেসিতে বাজারমূল্যের চেয়ে প্রায় ৫০ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে দেখা যায়, এই হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মোট দুইটি। এই দুইটি অ্যাম্বুলেন্স এর মধ্যে দেখাশোনার অভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি এবং অন্যটিও পরিত্যক্ত হওয়ার মতোই। আমরা যারা বিভিন্ন শারীরিক অসুস্থতাজনিত কারণে সুস্থ হওয়ার লক্ষ্যে হাসপাতালে যাই, গিয়ে প্রায়ই লক্ষ্য করে থাকি যে অবস্থা গুরুতর হলে বা হাসপাতালে চিকিৎসা না থাকলে আমাদের ঢাকা পাঠিয়ে দেয়া হয়।
নয়ন নামে এক রোগীর বাবা বলেন, তেল থেকে চুন খসলেই জরুরি বিভাগ থেকে তারা ঢাকা পাঠিয়ে দেয়। এগুলো সব জরুরি বিভাগের স্টাফদের বেসরকারি অ্যাম্বুলেন্স চক্র থেকে বাড়তি টাকা খাওয়ার লোভে করা অবৈধ ফন্দি ফিকির।
























(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)




আপনার মতামত লিখুন :