জেলা প্রশাসক মো. রায়হান কবির মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় তিনি ভূমি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন সেবা গ্রহীতাদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ভূমি অফিসে আসা কোনো সেবা গ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদরসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।






















(44)-20261120153333.jpg)











(36)-20261118075238.jpg)



আপনার মতামত লিখুন :