News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

জালকুড়িতে ছিনতাইকালে জনতার গণপিটুনিতে একজন নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:২১ পিএম জালকুড়িতে ছিনতাইকালে জনতার গণপিটুনিতে একজন নিহত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৯নং ওয়ার্ডে ছিনতাই সংগঠনকালে গণপিটুনিতে যুবক (২৬) নিহত হয়েছেন। নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।

রবিবার (৮ মার্চ) সকাল ৭টায় জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানান।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকে দেন। এসময় ছিনতাইকারী দলের দুইজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহত ব্যক্তি জনতার কাছে ধরা পড়ে যান এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।