News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রতিনিধি পাঠিয়ে স্বপন চৌধুরীর খোঁজ নিলেন এম‌পি আবুল কালা‌মের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:১১ পিএম প্রতিনিধি পাঠিয়ে স্বপন চৌধুরীর খোঁজ নিলেন এম‌পি আবুল কালা‌মের

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সা‌বেক সভাপ‌তি অসুস্থ মো. হারুন-অর-রশীদ চৌধুরী (স্বপন) এর খোঁজ নিতে প্রতিনিধি দল পাঠিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদ্য অ্যাডভোকেট আবুল কালাম।

‎শ‌নিবার৭ মার্চ রা‌তে এম‌পি আবুল কালা‌মের নি‌র্দেশে শহ‌রের বি.বি রোডস্থ মার্ক টাওয়া‌রে স্বপন চৌধুরীর বাসভব‌নে দেখ‌তে যান তারা।

‎এসময় উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, মহানগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহামুদ, মুসাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোকন।

‎এসময় তারা এমপি আবুল কালামের পক্ষে স্বপন চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামায় দোয়া করেন।

‎উল্লেখ্য যে, সিদ্ধিরগঞ্জের এস.ও. এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারত্মকভাবে আহত হয়, মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং বাম হাতের হাড় ভেঙ্গে যায়, আগামী ১০ মার্চ তার হাতের একটি অস্ত্রোপচার করা হবে।