News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আমলাপাড়ায় মাদকসেবীকে পুলিশে সোপর্দ করলেন টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:১০ পিএম আমলাপাড়ায় মাদকসেবীকে পুলিশে সোপর্দ করলেন টিপু

শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ সুন্দর ও নিরাপত্তার সার্থে অপু নামের একজন মাদকসেবীকে পুলিশে সোপর্দ করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সাথে তিনি নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার ৪ মে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

টিপু লিখেন, ৫ মে মঙ্গলবার এই মাত্র নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের পরিবেশ সুন্দর ও নিরাপত্তার স্বার্থে মাদক সেবনকারী অপুকে নিজে ধরে পুলিশ ডেকে এনে ধরিয়ে দিলাম। সামনে নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার ফলাফল উন্নয়ন করার জন্য আরো গুরুত্বপূর্ণ ও চমক সিদ্ধান্ত নেয়া হবে। দোয়া করবেন। আমলাপাড়া ও নারায়ণগঞ্জবাসীর দোয়া ও সহযোগিতা চাই।