News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে কদমরসুল সেতুর নির্মাণ কাজ!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০২:২৪ পিএম বন্ধ হচ্ছে কদমরসুল সেতুর নির্মাণ কাজ!

জমি বুঝে না পাওয়ায় বুধবার ২৫ নভেম্বর থেকে বন্ধ হতে চলেছে নির্মাণাধীন কদমরসুল সেতুর নির্মাণ কাজ। শহরের কালীরবাজার চারারগোপ এলাকায় সেতুর চলমান পিলার নির্মাণ কাজের সাথে সম্পৃক্তদের সাথে কথা বলে জানা যায় কাজের জন্য তাদেরকে যতটুকু জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে সেই অংশের কাজ মঙ্গলবার রাত ১২টার মধ্যেই শেষ হয়ে যাবে। বাকি থাকে আর ১০টি পিলার। যার মধ্যে ৬টি পড়েছে মাজারের জায়গায় আর ৪টি পড়েছে সিটি কর্পোরেশনের ড্রেনের উপর। দুটি স্থানের জমি বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আর কাজ করা সম্ভব হবেনা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নির্মাণাধীন কদম রসুল সেতুর পিয়ার পি-১ এর পাইলিং কাজের লক্ষ্যে মাজার স্থানান্তর ও দায়মুক্ত ভূমি হস্তান্তরে সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে চিঠি দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

গত ১৬ নভেম্বর কদম রসুল সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হরিকিংকর মোহন্ত স্বাক্ষরিত একটি চিঠিতে এ সহযোগিতা চাওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুক্রবার ২০ নভেম্বর সকল পক্ষ থেকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য একটি আলোচনার আয়োজন করা হয়।

ওই আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও ছেলে আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মাজার কর্তৃপক্ষ এবং কদমরসুল সেতু কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

ওই মিটিং শেষে মাজারের ভেতরের সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে এমপি পুত্র আবুল কাউসার আশাকে রুক্ষ আচরণ করতে দেখা যায়। এ সময় তিনি প্রকল্প পরিচালক ও প্রকৌশলীদের বলতে শোনা যায় আপনারা এক সপ্তাহ সময় নিয়ে গেলেন এখানে কি করা সম্ভব হয় এটা নিয়ে আসতে বলছি। কিন্তু আপনি তো সম্ভাবনা নিয়ে আসলেন না। আপনি মন্ত্রণালয়ে লিখে দেন লোকাল এমপি বাধা দিছে।

আলোচনা সভায় উপস্থিত থাকা ব্যক্তিদের সূত্রে জানা যায়, সেতু কর্তৃপক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিলো আপাতত ভাবে মাজারের সমাধি অন্যত্র স্থানান্তর করে পিলার নির্মাণ কাজ সম্পন্ন করে আবারো পুনরায় সমাধি গুলো যথাস্থানে স্থাপন করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সেতু কর্তৃপক্ষের এমন প্রস্তাবে এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সম্মত হলেও নারাজি দেন আবুল কাউসার আশা। তিনি কোন ভাবেই এখান থেকে এই সমাধি গুলো স্থানান্তরের ব্যাপারে রাজি নয়। প্রয়োজনে সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

তবে সেতু কর্তৃপক্ষ জানান, এভাবে পিলারের কাজ করা সম্ভব হবেনা। শেষ পর্যন্ত কদমরসুল সেতুর নির্মাণ কাজটি ঝুলে থাকবে। এতে করে যেমন জনগণের ভোগান্তি সৃষ্টি হবে অন্যদিকে সরকারকে ভতুর্কি সহ সেতু প্রকল্পের নির্মাণ ব্যয় বৃদ্ধি পাবে।

এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে নাসিক কর্তৃপক্ষকে চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন শীতলক্ষ্যা নদীর উপর কদম রসুল সেতু নির্মাণ কাজ বাস্তবায়ন কাজ চলমান। যার ২৪ টি পিয়ার ও দুটি এবাটমেন্টের মধ্যে কেবল মাত্র একটি পি-১ ব্যতীত সকল অংশের পাইল নির্মাণ কাজ প্রায় শেষ।

প্রসঙ্গত, জানা গেছে, শহরের চারারগোপ থেকে বন্দরের একরামপুর দিয়ে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা নির্মিত হচ্ছে দেশের সব থেকে বড় ক্যাবল স্টেড সেতু। ২০১৮ সালের ৯ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পায় কদম রসুল সেতুটি। দেড় কিলোমিটার দীর্ঘ সেতুটির মূল অংশ থাকবে নদীর উপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়। যার দৈর্ঘ্য হবে ৩৮০ মিটার। দুই পাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাত। ২০২৮ সাল নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে চারারগোপ এলাকায় এই মাজারটি স্থানান্তর করতে লোকাল এমপি এবং তার ছেলের বাধার মুখে পুরো সেতুটিই এখন অনশ্চিয়তার মধ্যে পড়েছে।