News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আইভীর ২ আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও আমিনুলের রিমাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:১৪ পিএম আইভীর ২ আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও আমিনুলের রিমাণ্ড

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা ’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ ও অপরজনের ১ জনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে শুনানী অনুষ্ঠিত হয়।

১৩ অক্টোবর রাতে অ্যাডভোকেট জিয়াউল হক কাজল ও তার ভাই আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে এবং অ্যাডভোকেট মাহাবুব তুষারকে দেওভোগে পাকা রোডের গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়।

১৪ অক্টোবর তিনজনকেই ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর হয়। ১৫ অক্টোবর শুনানীতে আতিকুলের ১ দিনের রিমান্ড মঞ্জুর হয়। কাজল ও আতিকুলকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

অ্যাডডভোকেট আওলাদ হোসেন বলেন, আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছিলাম। আমরা আদালতকে বলেছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে মামলার এজাহারে তাদের নাম নেই।

তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন আইভী। ১৩ অক্টোবর নিম্নœ আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুর্নজামিনের জন্য দিন ধার্য ছিল। শুনানিকালে তার আইনজীবী পুর্নজামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানী শেষে বের হয়ে গাড়িতে উঠার সময়ে নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। তখন তিনি স্লোগান ধরেন। বলেন, ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’। এ স্লোগান দিয়েই তিনি গাড়িতে চড়েন। তখন নেতাকর্মীরাও জয় বাংলা স্লোগান ধরেন। ওই সময়ে কাজলকে মামলার নথিপত্রের ফাইল হাতে নিয়ে আইভীর পাশে হাঁটতে দেখা যায়।