News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ত্বকী হত্যার ১৩ বছরে নানা কর্মসূচী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৩৬ পিএম ত্বকী হত্যার ১৩ বছরে নানা কর্মসূচী

২০১৩ সালের ৬ মার্চ নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে। দীর্ঘ ১৩ বছরেও আদালতে অভিযোপত্র জমা দিয়ে এ হত্যার বিচার শুরু করা হয় নাই। ইতিমধ্যে তিনটি সরকারের বদল হয়েছে।

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ ও ঢাকায় তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৬ মার্চ ২০২৬ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ত্বকীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল।

৮ মার্চ রবিবার সন্ধ্যে সাতটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালন।

১৪ মার্চ শনিবার দুপুর আড়াইটায় শেরে-বাংলা নগর, ঢাকায় সংসদ ভবনের সামনে কথা, গান, নাটক ও চিত্রাঙ্কনের মাধ্যমে “ত্বকী সমাবেশ” অনুষ্ঠিত হবে।