নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র নেতৃবৃন্দগ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।
সোমবার (২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,শান্তি পূর্ণ পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সমাপ্ত করতে আমাদের পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তবে এর জন্য নারায়ণগঞ্জবাসীর কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছি তেমনি গণমাধ্যম ব্যক্তিদেরও। তবে একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও সফল করতে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও জনগণকে নিয়ে যে মতবিনিময় সভার আয়োজন করেছি ও আইনশৃঙ্খলা রক্ষায় মিটিং করেছি এ থেকে ভালো সাড়া পেয়েছি সেই সাথে পেয়েছি সকলের সহযোগিতা। আমি আশাবাদী এই নির্বাচনে জনতার ভোটে যারা নির্বাচিত হয়েছেন তাহারা যেনো জনপ্রতিনিধি হয়ে সব সময় জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের নিকট জনগণের এমনটাই আশা ও আকাঙ্খা।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক মো. শফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সদস্য হারুন অর রশিদ সাগর, দৌলত হোসেন আবির, সাদ্দাম হোসেন মুন্না, মো. আল আমিন, রানেল, জসিম উদ্দিন, আবুল কালাম, আসলাম'সহ সদস্যবৃন্দ।






































আপনার মতামত লিখুন :