News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় ইয়াবা সহ গ্রেপ্তার ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৯ পিএম ফতুল্লায় ইয়াবা সহ গ্রেপ্তার ২

ফতুল্লার ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার কোতালেরবাগ এলাকার পাথাইরা বাড়ী মসজিদ সংলগ্ন হান্নান মিয়ার ছেলে পলাশ(৩৫) ও একই এলাকার বউ বাজারের মোক্তার হোসেনের ছেলে রোমান (২৬)।

সোমবার দিবাগত রাত ১ টায় ফতুল্লার কোতালেরবাগ বউ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩০  পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত একটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই) ফেরদৌস ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে কোতালের বাগ বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাশ ও রোমানকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে পুলিশ ত্রিশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে।তাদের কে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।