News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সুইট নেশনকে ভোক্তা অধিকারের জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৩:০৬ পিএম সুইট নেশনকে ভোক্তা অধিকারের জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারসহ পাঁচটি অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে সুইট নেশন নামের এক মিষ্টান্ন অ্যান্ড বেকারীতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার ইসদাইর এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

তিনি বলেন, মনিটরিংয়ের অংশ হিসেবে সুইট নেশন কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার, ফ্রিজে কাচাঁ মাংসের সাথে অন্যান্য পণ্য রাখা, নিষিদ্ধ ক্যামিকেল রঙ্গের উপস্থিতি পাওয়াসহ ৫টি অনিয়ম পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে দেয়া হয়। 
ভবিষ্যতেও তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।