নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরো নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান রেখেছেন প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, এ শহরে চলাচল করা খুবই কষ্টের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনা গ্রীন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে। সেই ক্লিন ও গ্রীন সিটি গড়ে তোলার মূল কারিগর আপনারা। আপনারা কাজ করলে গ্রীন ও ক্লিন সিটি হিসেবে এ নারায়ণগঞ্জ গড়ে উঠবে। আপনারা নগরবাসীকে সেবা দিন। আপনারা নগরবাসীর পাশে থাকলে আমাকে আপনাদের পাশে পাবেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
সাখাওয়াত বলেন, আমি কিন্তু আপনাদের কাজ তদারকি করবো। তদারকিতে গিয়ে গাফিলতি পেলে ছাঁটাই করা হবে। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবেন না।



































আপনার মতামত লিখুন :