News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকে মাদক ব্যবসায়ীর তালিকা, জানেনা মাদকদ্রব্য অধিদপ্তর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১১:১৬ পিএম ফেসবুকে মাদক ব্যবসায়ীর তালিকা, জানেনা মাদকদ্রব্য অধিদপ্তর

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আওতাধীন এলাকা গুলোতে থাকা মাদক ব্যবসায়ীদের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। সোমবার ২৩ জানুয়ারি সকাল থেকেই এমন একটি তালিকা ফেসবুকে বিভিন্ন ব্যক্তির আইডির থেকে পোস্ট করা হয়েছে।

প্রকাশিত ওই তালিকটিতে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারায়ণগঞ্জ জেলা) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ৪১ সেগুন বাগিচা, ঢাকা-১০০০। ঠিকানা ব্যবহার করা হয়েছে। যেখানে স্মারক নং- ৫৮.০২.০০০০.০০৬.১১.৭০১.২৩-১৩৭৪ ব্যবহার করা হয়েছে। তারিখ উল্লেখ করা হয়েছে ২২ মে ২০২৫।

 যেখানে মাদক ব্যবসায়ীদের আংশিক তালিকা উল্লেখ করা হয়েছে। ওই তালিকায়

আমির (রসুলপুর), মামুন ওরফে বুড়া মামুন (পশ্চিম দেলপাড়া), মনির (দেলপাড়া), রনি (ভূইগড়), রাসেল (পূর্ব দেলপাড়া), জালাল (ভূইগড়), রাসেল (ভূইগড়), খোকা (আলীগঞ্জ)

, জয় (নন্দলালপুর), আমিন (পশ্চিম দেলপাড়া), বদু (চৌরাবাড়ি, দেলপাড়া), আমিন (কুতুবউদ্দিন ডাক্তারের বাড়ি, দেলপাড়া), শিলা (পাগলা রেললাইন), লাইলি আক্তার (খালপাড়), মাসুম (পশ্চিম দেলপাড়া), জুয়েল কসাই (দেলপাড়া), ফারুক ওরফে কালাফারুক (পিলকুনী), দিলা (পিলকুনী), সজিব (মাহমুদপুর), ফয়সাল ওরফে কানা ফয়সাল (রূপায়ন টাউন, ভূইগড়), বিটু (শাহীবাজার), ইমন (কলেজ নামা, দেলপাড়া), জাহাঙ্গীর (খালপাড়), দিপু (নুরবাগ), হিরা (আলীগঞ্জ), আল আমিন (ভূইগড়), বশির (রসুলপুর)।

প্রকাশিত এই তালিকার ব্যাপারে জানতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার পরিদর্শক কাজী কামারুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কোনো তালিকা প্রকাশ করিনি। এখানে আমাদের ঢাকা প্রধান কার্যালয়ের ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমাদেরকে খোঁজ নিয়ে জানতে হবে সেখান থেকে কোনো তালিকা প্রকাশ করেছে কিনা।