News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মেডিস্টারে কালো থাবা নামধারী বিএনপি নেতাদের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৬:৫৪ পিএম মেডিস্টারে কালো থাবা নামধারী বিএনপি নেতাদের

নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কে মেডিস্টার ক্লিনিক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিএনপির নাম ভাঙিয়ে ওই মহলটি ক্লিনিকের পার্টনার নামকরা গাইনি চিকিৎসক লায়লা পারভীন বানু মাধবীকে হেনস্থা করছেন। অপর একটি পার্টনারকে বশ করে তারা এর পূর্ণ মালিকানা নিতে ওই হেনস্থা শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।

সবশেষ ২৫ ফেব্রুয়ারী বহিরাগতরা এসে ক্লিনিকের ভেতরে প্রভাব বিস্তার শুরু করে। ২০ থেকে ২৫ জনের দলটি ক্লিনিকে অবস্থান নিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করলে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একই সময়ে ডা. মাধবীর নিয়োগ করা সিকিউরিটি গার্ডদের বের করে দেওয়া হয়।

মাধবীর অভিযোগ, আরেক পার্টনারের লোকজন হিসেব না দিয়ে এককভাবে সব লুটপাট করে নিচ্ছে। তারা কোন হিসেব দেয় না উপরন্ত প্রতিদিনের টাকা লুটে নেয়।

স্থানীয় একটি সূত্র জানান, বিএনপির একটি গ্রুপ ওই টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। এর পেছনে শহরের একজন প্রভাশালীও ইন্ধন যোগাচ্ছেন। এর সকল প্রমাণাদিও রয়েছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের একাংশের মালিক ডা. লায়লা পারভীন বানু সংবাদ সম্মেলনে বলেন, আমি হাসপাতালের মালিক ও প্রতিষ্ঠাতা হিসেবে গত ২৫ বছর ধরে সেবামূলক চিকিৎসা সেবা প্রদান করে আসছি। কিন্তু গত চার মাস ধরে আমাকে কোনো রকমের লভ্যাংশ দেয়া হচ্ছে না। আমাকে জোর করে হাসপাতাল থেকে বের করে দেয়া চেষ্টা করছে। আমাকে ভয় দেখাতে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের নাম ব্যবহার করা হচ্ছে। ডা. জোবাইদা রহমানের সাথে আত্মীয়তার দাবি করে আমাকে মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যাতে আমি তাদের জাল দাবিগুলো মেনে নিই। আমি থানায় গিয়েছি। আমি অনলাইন জিডি করেছি। আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো কার্যকর সুরক্ষা পাইনি। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের ব্যবস্থার আবেদন করছি।

এ বিষয়ে মেডিস্টার হসপিটাল এন্ড রেনেসা ল্যাবের ডিরেক্টর মো. গোলাম মোস্তফা টিপু বলেন, ডা. লায়লা পারভীন বানু সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছেন। তিনি ও তার ছেলেরা জোর করে হাসপাতাল ভাঙচুর করে দখলে নেয়ার চেষ্টা করছেন।