পবিত্র মাহে রমজানের মাগফিরাতের দ্বিতীয় রোজায় বন্দর থানা যুবদলের উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বন্দর থানাধীন ২১ নং ওয়ার্ডের সালেহ্ নগর এলাকায় সালেহ্ নগর তৈয়ব আলী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, সংসদ নির্বাচনে বিএনপির এই বিজয়ের অর্থ এই নয় যে অন্ধের মত চলা, আমাদের দেশকে নতুনভাবে উপলব্ধি করতে হবে। আমাদের কাজ হচ্ছে নাগরিকের জীবনমান ও নিরাপত্তা উন্নীত করা। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সবাই বিগত সময়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামের সামনের সারির যোদ্ধা, তাই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রক্তিম সালাম ও শুভেচ্ছা।
তিনি বলেন, বিগত সরকারের আমলে এদের অন্ধকার গহব্বরে পতিত হযেছিল, তাই সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভবে আমাদের চিন্তা-চেতনার গুণগত অগ্রগতি সাধন করতে হবে। বিগত ফ্যাসিস্টদের মত একনায়কতন্ত্র চিন্তা চেতনা এদেশে আর চলবে না।
জোসেফ আরো বলেন, আজকে তারেক রহমানের নেতৃত্বে এদেশকে সামনে এগিযে নিয়ে যেতে হবে। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনারা সততা ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে কাজ করবেন। আমি আশা করব কোন ধরনের উশৃংখল কর্মকাণ্ডে আপনার লিপ্ত হবেন না। আমরা শান্তিপূর্ণ ও সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলোতে এগিয়ে যাবো। তারেক রহমানের হাতকে আরে শক্তিশালী করতে আমাদের নৈতিক ও ঈমানী শক্তিতে বলিয়ান হতে হবে।
বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক আহম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক আলী নওষাদ তুষারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদল নেতা, আতিকুর রহমান সবুজ, হাজী সাইদ, একে আজাদ, আক্তারুজ্জামান মৃধা, দুলাল হোসেন, এবি সিদ্দিক, মিজান, নূর আলম খন্দকার, রুবেল হোসেন, সফর আলী ভূইয়া, আক্তার হোসেন, আবু সুফিয়ান, সুজন, মনা, মালি, শফিকুল ইসলাম মিন্টু, আক্তার হোসেন, লিটন, সেলিম খন্দকার, আলমগীর হোসেন, কাজী সোহাগ, ইসলাম, শাহীন ঢালী, কাজল ও হারুন প্রমুখ।



































আপনার মতামত লিখুন :