পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট দিয়ে যাত্রীদের পারাপারে সুবিধার্থে ফ্রি ট্রলার সার্ভিস চালু করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
বুধবার ২৫ ফেব্রুয়ারি বিকেল থেকে ২টি ট্রলারের মাধ্যমে এ ফ্রি সার্ভিস সেবা কার্যকর করা হয়েছে।
তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিয়মিত নদী পারাপার হওয়ার যাত্রীরা।
জাকির খানের ঘনিষ্ঠ সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইফতারের সময় যাত্রীদের নদী পারাপারের ভোগান্তির দৃশ্য দেখে, তাদের ভোগান্তি কমাতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
প্রসঙ্গত, উক্ত ঘাট দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ জীবিকার তাগিদে বন্দর থেকে নদী পার হয়ে নারায়ণগঞ্জে যাতায়াত করেন। যার অধিকাংশই হলো গার্মেন্ট কর্মী এবং এই গার্মেন্টস শ্রমিকদের বড় একটি অংশ হলো নারী।


































আপনার মতামত লিখুন :