News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

নাসিক প্রশাসক সাখাওয়াতকে ব্যবসায়ী নেতা কবির খানের ফুলের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১০:২৪ পিএম নাসিক প্রশাসক সাখাওয়াতকে ব্যবসায়ী নেতা কবির খানের ফুলের শুভেচ্ছা

নবনিযুক্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খানের সাথে সাক্ষাৎ করেছেন দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতি। ১ মার্চ সকালে নাসিক প্রশাসকের সভাকক্ষে নবাগত প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে কুশল বিনিময় করেন সভাপতি মো. কবির হোসেন খান ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দের কাছে সহযোগিতা চেয়ে প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শহর আমাদের সকলের। সেসব সমস্যাগুলো রয়েছে আমরা সকলের মিলে কাজ করলে সমাধানের সম্ভব। ইতোমধ্যে শহরে যানজট রোধ করতে বাস ট্রাক সহ বড় বড় যানবাহন প্রবেশ নিষেধ করা হয়েছে।

অন্যদিকে নবাগত প্রশাসকের উদ্দেশ্যে সভাপতি কবির হোসেন খান বলেন, আমাদের ব্যবসায়ীদের একাধিক সমস্যা রয়েছে। বিশেষ করে যানজট ও হকারদের কারণে প্রতিনিয়ত মালিক শ্রমিকেরা বিপাকে পড়ছে। সময় মত কারখানায় আসতে পারছে না। সময় মত আবার বাড়িতে ফিরতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নাসিকের যে কোন সমস্যা সমাধানে দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দরা আপনার পাশে থাকবে।