ইরানে মার্কিন-ইসরাইল হামলার বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবিতে নারায়ণগঞ্জ মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে ও দিনা তাজরীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সেক্রেটারী জাহিদুল ইসলাম দিপু, সুজন জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, ন্যাপ নেতা অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, অ্যাডভোকেট জিয়াউল হক কাজল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের আবু নাইম বিপ্লব, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, মো. আলমসহ আরো অনেকে।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, আমরা দেখলাম বিশ্ব বাস্তবতা এমনই আজকে তৈরী হয়েছে আমেরিকার রাষ্ট্রপ্রধান ইসরাইলের রাষ্ট্রপ্রধান তারা দুইজনই নিজ নিজ দেশে আদালতে সাজাপ্রাপ্ত। এই দুইজন সাজাপ্রাপ্ত ব্যক্তি বর্তমান জমানার বর্বর এবং অসভ্য ব্যাক্তি। এই জমানার হিটলার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মস্তিস্ক বিকৃত হিটলারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোটা বিশ্ব অনিরাপদ হয়ে পড়েছিল। আজকে ট্রাম্প একই ভূমিকায় অবতীর্ন হয়ে পড়েছে। তার যা ইচ্ছা তাই করছে। একটি মেয়ে শিশুদের স্কুলে হামলা চালিয়ে ২ শতাধিক মেয়ে শিশুকে হত্যা করে ফেললো। অথচ পশ্চিমা দেশগুলোর টু শব্দ নাই। এটাকে তারা জায়েজ করতে চাইছে তারা। আরব দেশগুলো এমনকি আমাদের বাংলাদেশ নিন্দা জানিয়েছে ইরানের উচিত হয়নি আরব দেশগুলোর আমেরিকান ঘাটিতে হামলা করার জন্য। অথচ আত্মরক্ষার জন্য এটি অবশ্যই ইরানের জন্য বৈধ। আজকে আমেরিকা ইহুদিদের বিরুদ্ধে মেরুদন্ড সোজা করে দাড়ানোর মতো কোন দেশ নেই। সবাই আমেরিকার পদলেহন করে যাচ্ছে। আজকে বিশ্বে যে শাস্তি বিঘ্নিত হচ্ছে এর জন্য এই দেশগুলো দায়ি। আমাদের দেশও দায়ী। ভারতও দায়ী। কিছুদিন আগে মোদি ইসরাইলের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছে। কারণ মোদিও গুজরাটের খুনী। আমাদের দেশের সরকার যে বিবৃতি দিয়েছে তাতে নির্লজ্জতার সাক্ষর রেখেছে। আমাদের দেশের জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে।




































আপনার মতামত লিখুন :