বন্দরের লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ পূণ্যস্নান দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা যেন এই উৎসবে যেকোন বড় ধরনের সমস্যা ছাড়াই সুন্দরভাবে উৎসবটি উৎপাদন করতে পারি। এবং এখানে যারা পূর্ণস্নানের জন্য আসবে তাদের জন্য একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি সেটি নিয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, এখানে অনেক সনাতন সম্প্রদায়ের সংগঠন আছেন, আপনারা যে সুন্দর সম্প্রীতির মধ্যে রয়েছেন সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সরকারি যে দপ্তরগুলো আছে তাদের কাছেও আহ্বান থাকবে যেন দ্রুত সময় কাজ শেষ করা হয়।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করবে। এবং র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নাসিকের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ মিজানুর রহমান মুন্সি, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মাইনুদ্দিন আহমাদ ও গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন প্রমুখ।





































আপনার মতামত লিখুন :