News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ইয়াংস্টারস ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:১৬ পিএম ইয়াংস্টারস ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের ইফতার

নারায়ণগঞ্জ ইয়াংস্টারস ক্লাব ও টানবাজার স্টারস ক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পদ্ম সিটি প্লাজায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলায়মান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, বিকেএমইএর সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

এ বিষয়ে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, প্রতি বছরই আমাদের এই আয়োজন করা হয়ে থাকে। দিন দিন আমাদের এই সামজিক সংগঠন সংগঠিত হচ্ছে। আমাদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন রয়েছে। অনুষ্ঠানে যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেশ ও সমাজকে অগ্রগতি জায়গায় নিতে হলে সকল ধরণের দ্বিধাদ্বন্ধ ছেড়ে ঐক্যেবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যেতে চাই। 

এদিকে এই ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিপুল পরিমাণ উপস্থিতি ছিলো। সেই সাথে সকলের মঝেই ছিলো উৎসবমুখর আমেজ। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক ব্যক্তিদের উপস্থিতি আরও উৎসবমুখর করে তোলে।