News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জ সিপিবির সমাবেশ 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:২০ পিএম নারায়ণগঞ্জ সিপিবির সমাবেশ 

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখা।

বুধবার (৪ মার্চ) বিকেল ৪ টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদী মার্কিন-যুক্তরাষ্ট্র ও দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলি আন্তর্জাতিক আইন‌ লঙ্ঘন করে ইরানের ওপর যৌথ সামরিক হামলা চালিয়েছে। ব্যাপক বোমাবর্ষণ ও মিসাইল হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শিশুসহ  শতশত নাগরিককে হত্যা করেছে। আমরা এই হামলা ও হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাম্রাজ্যবাদ ও জায়েনবাদ বিরোধী জনগণ বিশ্বব্যাপী এ হামলার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করছেন‌। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সংহতি জানিয়ে অবিলম্বে ইরান-ফিলিস্তিনে মার্কিন ইসরাইলি আগ্রাসন বন্ধ করার আহবান জানাই।