News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

বন্দরে মাটিকাটায় বাধা দেয়ায় হামলায় আহত -১০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:০২ পিএম বন্দরে মাটিকাটায় বাধা দেয়ায় হামলায় আহত -১০

বন্দরে ইটভাটার মাটিকাটতে বাধা দেয়ায় গ্রামবাসীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে  ভূমিদস্যু মামুন বাহিনী বিরুদ্ধে। এ হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন  আহত হয়েছে। আহতরা হলেন, মোজাম্মেল হক, ফারুক, নুরুদ্দিন,  ফারজানা, তাছলিমা ও মোছলেমা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে প্রেরণ করেছে।

মঙ্গলবার ৩ মার্চ রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচকামতাল এলাকায় এ  হামলার ঘটনা ঘটে। ওই সময় উত্তেজিত জনতা হামলাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, গত মঙ্গলবার দুপুরে মাটি খেঁকো ও  ভূমিদস্যু  মামুন ও তার সন্ত্রাসী বাহিনী উল্লেখিত এলাকার মোজাম্মেল হক ও ফারুক মিয়ার বাড়ির উপর দিয়ে ইটভাটায় যাতায়েতের জন্য ড্রাম ট্রাক চলাচলের রাস্তা তৈরি করে। এতে উল্লেখিতরাসহ গ্রামবাসী বাধা প্রদান করে।

এ ঘটনায় ভূমিদস্যু মামুনসহ তার সহযোগীরা চাপাতি, রামদা, চাকু, এস এস পাইপ লাঠিসোটা নিয়ে ৬-৭ জন নারী পুরুষের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুললে ওই সময় হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান,  মাটিকাটা নিয়ে  গ্রামবাসীর উপর হামলা ও প্রতিপক্ষের একটি মোটরসাইকেল ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসী। বিষয়টি  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’।