News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

মামলা করবে এনসিপি, হাতেমকে অবস্থান স্পষ্ট করার আহবান এমপির


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১০:০৫ পিএম মামলা করবে এনসিপি, হাতেমকে অবস্থান স্পষ্ট করার আহবান এমপির

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শেখ হাসিনার সামনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের দেওয়া বক্তব্যের বিষয়টি স্পষ্ট করার আহবান জানিয়েছেন এমপি আব্দুল্লাহ আল আমিন। 

গত মঙ্গলবার রাতে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে চাষাড়া দলীয় কার্যালয়ে করা এক সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। তিনি এই আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টদের দোসর’ বলে মন্তব্য করায় অবরুদ্ধ করা হয় এমপি আব্দুল্লাহ আল আমিনকে। দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত আটটায় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। বিসিক শিল্পনগরী এলাকার টপ ফ্যাশন কারখানায় এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী।

উদ্ধার হবার পর সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা কী ব্যবস্থা নিচ্ছে এই প্রশ্ন করেছিলেন হাতেম। গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়েছিলেন অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।বাংলাদেশে হাজারের ওপর মানুষ শাহাদাত বরণ করেছে, তখন শেখ হাসিনার সামনে দাঁড়ায়া তিনি জুলাইকে তাণ্ডব বলেছেন। আমরা বলছি, স্পষ্ট বক্তব্য দেন—আপনি কি বাধ্য হয়ে বলেছেন, নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন, তাহলে জনগণ বিচার করবে।

মঙ্গলবার রাতেই বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় চাষাড়ায় হাতেমকে ুফ্যাসিস্টের দোসর” স্লোগান দিয়ে তাঁকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দেন নেতারা।

এদিকে সংসদ সদস্যকে অবরুদ্ধ এবং দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী বলেন, সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রাখার সময় হাতেমের অনুসারী সন্ত্রাসীরা অস্ত্রসহ মহড়া দিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের মারধর করেছে। তাদের মারধরে শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এই ঘটনায় আমরা মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

ঘটনার বিষয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ুওই অনুষ্ঠানে আমাকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাদের এমপি আব্দুল্লাহ আল আমিন মহোদয় তাঁর বক্তব্যের একপর্যায়ে আমাকে ফ্যাসিবাদের দোসর বলে সম্বোধন করলে উপস্থিত শিল্পমালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এখানে আরও মালিকেরা জড়ো হন। আমি এসপি সাহেবকে ফোন করে জানাই, আমাদের সংসদ সদস্যকে নিরাপদে যাতে সরিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে উনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।”

বুধবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ুএ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। আমরা ঘটনার বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের জানিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”