উন্মুক্ত লটারীর মাধ্যমে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন এলাকায় মোট ২৭ জন খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। বুধবার ৪ মার্চ সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকলের উপস্থিতিতে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম ফয়েজ উদ্দিন উপস্থিত থেকে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর নারায়ণগঞ্জ শাখার সহকারী খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর নারায়ণগঞ্জ সদর এর খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল।
নারায়ণগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়ন এলাকাতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তির পর ২৭টি ডিলারশীপের বিপরীতে মোট ১৬৩টি আবেদন জমা পড়েছিলো। যার মধ্যে সকল যোগ্যতা যাচাই বাছাই মেষে ৯৪টি আবেদন বাতিল বলে গণ্য হয় এবং ৬৯টি আবেদন বৈধ বা যোগ্য হিসেবে গণ্য হয়।
এর মধ্যে ২৭টি ডিলারশীপের মধ্যে ৮টি স্পটে একাধিক যোগ্য প্রার্থী না থাকায় ওই ৮টি ডিলারশীপ একমাত্র যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। বাকি ১৯টি স্পটের ডিলারশীপের একাধিক যোগ্য প্রার্থী থাকায় তাদের উন্মুক্ত লটারীর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
ডিলারশীপ প্রাপ্তরা হলো ফতুল্লা ইউনিয়নে মো. মামুন, আহম্মদ আলী, মো, জিয়াউল হক, মো. ইব্রাহিম রাব্বি। কুতুবপুর ইউনিয়নে মো. আবুল কাশেম, মো. রাজন, মো. মোক্তার, মো. রফিক ইসলাম, মো. সেলিম হোসেন, শিউলি আক্তার। এনায়েতনগর ইউনিয়ন এলাকায় নাদিম, মো, আরাফাত হোসেন জিসান, ফয়সাল, মো. রফিকুল ইসলাম, মো. নুরুল ইসলাম। কাশীপুর ইউনিয়ন এলাকায় ওমর ফারুক, মো. এমদাদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন। গোগনগর ইউনিয়ন এলাকায় ইব্রাহিম, রমিজ রাজা। বক্তাবলী ইউনিয়ন এলাকায় ছিদ্দিকুর রহমান মোহাম্মদ রাব্বি, মো. দিদার হোসেন। আলীরটেক ইউনিয়ন এলাকায় মো. আওলাদ হোসেন, নাজমুল হোসেন, মো. ইসমাইল।









































আপনার মতামত লিখুন :