দুই শতাধিক দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতারী বিতরণ করেছে ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। ৪ মার্চ বুধবার বিকালে শহরের ৫ নং ঘাট, চাষাঢ়া রেললাইন থেকে ইসদাইর বাজার পর্যন্ত দুটি গ্রুপে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করা হয়।
নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ আহমদ, সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ নুরনবী, সদর থানা সেক্রেটারি আরিফুল ইসলাম প্রমুখ।





































আপনার মতামত লিখুন :