News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পরাজিত প্রার্থীদের ভবিষ্যত রাজনীতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ১১:০০ পিএম পরাজিত প্রার্থীদের ভবিষ্যত রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ায় মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে মাঠে সক্রিয় ছিলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতারা। যার কারণে বিএনপি প্রার্থীরা নির্বাচনে কাঙ্ক্ষিত ভোট না পেলেও জয়ের মালা অধিকার করেছেন। এদিকে কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ছাড়া জেলা উপজেলা ইউনিয়নে বর্তমান সাবেক নেতারা বহিষ্কার হয়েছেন তাদের পছন্দের নেতাকে এমপি নির্বাচিত করতে গিয়ে। এদিকে নির্বাচনের তিন সপ্তাহে অতিক্রম করতে যাচ্ছে, এখনো বিএনপি এমপি ও পরাজিত প্রার্থীদের মধ্যে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি বহিষ্কৃতদের দেখা যাচ্ছে না দলীয় মাঠে।

জানা যায়, নারায়ণগঞ্জ-১ আসনে বহিষ্কৃত সাবেক যুবদল নেতা দুলাল আহম্মেদ, নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি বহিষ্কৃত সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি বহিষ্কৃত সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা বিএনপি সাবেক সভাপতি ও বহিস্কৃত শিল্পপতি শাহ আলম, মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি মোহাম্মদ আলী।

তাদের নির্বাচনীয় সহযোগিতা কারণে কারণে ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি বর্তমান ও সাবেক নেতারা বহিস্কৃত হয়েছে। প্রায় অর্ধশর্তাধিক বহিষ্কার তালিকায় বেশিভাগ ছিলেন কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদবীতে।

সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতা-কর্মী বহিষ্কার হয়েছেন। এরপরও এই আসনে বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী জয়ী হতে পারেনি। তাকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়েছেন নবাগত প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিন।

এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর বিএনপির একাংশ সাবেক বর্তমান নেতারা বিরোধীতা করলেও কাউকে বহিস্কার করার সুযোগ দেয়নি দলীয় প্রার্থী। যার কারণে অল্প ভোটের ব্যবধানে আবুল কালাম জয়ী হলেও বিরোধীদের চিহিৃত করা হয়েছে বলে জানা গেছে।