News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

চুরির মামলায় দুই পুলিশ সোর্স সহ ৪ জন কারাগারে, চাকরি থেকে বরখাস্ত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:৪৯ পিএম চুরির মামলায় দুই পুলিশ সোর্স সহ ৪ জন কারাগারে, চাকরি থেকে বরখাস্ত
বায়ে এস আই খায়রুল বাশার ও পাশে দুই সোর্স

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় পুলিশের এস আই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম ও দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী সাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ফতুল্লা থানার এস আই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যায়। ওই সময়ে তারা গহণা চুরি করে।

ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেলয় থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ফতুল্লায় মডেল থানায় মামলা দায়ের হয়।

পুলিশ ওই ঘটনায় ৩ জুলাই অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এস আই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে পরিচিত বাড়িতে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোষাকে ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনষ্টেবল আফিকুল ইসলাম সহ দুইজন সোর্সকে সাথে নিয়ে ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়ি নামে একটি বাড়িতে অভিযান চালায়।

এসময় তাদের মধ্যে কনষ্টেবল আফিকুল ইসলাম আলমারীর একটি ড্রয়ার থেকে স্বর্ণের একটি চেইন তার পকেটে ভরে নেয়। বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের কাছ থেকে পরিচয়পত্র দেখতে চায়। তখন তারা পরিচয়পত্র দেখাতে পারেনি। কিছু নারী পুরুষ ডাক চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে ৪জনকে গণপিটুনী দেয়। এরপর জরুরী নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।