News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলো যুব আন্দোলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১০:০৭ পিএম বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করলো যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা শাখায় বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার ১০ জুলাই বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা  শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. হাফেজ ফরহাদ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচি পালিত হয়!!

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলজ সম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই দ্বীনি, সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।