মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কাশীপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গনে একর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি শেখ শাব্বীর আহমাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুনঈম ও ফতুল্লা থানা সভাপতি আবু বকর সিদ্দিক। সভাপতিত্ব করবেন কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল।









































আপনার মতামত লিখুন :