News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় সাব্বির হত্যায় আসামী ৬


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২২ পিএম ফতুল্লায় সাব্বির হত্যায় আসামী ৬

ফতুল্লার লামাপাড়ার সাইদ আহমেদ সাব্বির (৩০) হত্যাকান্ডের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ছোট ভাই তানভীর (২৬) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো মোঃ সোহাগ (৪২),  রোমান (২২), শের আলী (৬০), জর্দা রাকিব (২২), চোর মামুন (৩২),  সেলিম (৩৫), সহ  অজ্ঞাত নামা ৭/৮ জন।

মামলায় উল্লেখ করা হয়, নিহত সাব্বির লামাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ওয়াইফাই লাইনের ব্যবসা করে আসছে। অপরদিকে মামলার প্রধান আসামী সোহাগ তার সহোযোগিদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে। নিহত সাব্বির এলাকায় মাদক ব্যবসা না করার জন্য বাধা দিয়ে আসছিলো। এতে অভিযুক্ত আসামীরা নিহত সাব্বিরকে প্রতিনিয়ত হুমকি প্রদান করে।

৪ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৩টায় লামাপাড়াস্থ নিজ বাড়ী থেকে শিবু মার্কেটস্থ সুমাইয়া বিরিয়ানি হাউজে সেহেরী খেত এলে  সোহাগ , রোমান, শের আলী, জর্দা রাকিব, চোর মামুন, সেলিম সহ অজ্ঞাত নামা ৭/৮ জন নিহত মো. সাইদ আহমেদ সাব্বিরকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে বাদী সহ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতবস্থায়  সাব্বিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পরবর্তীতে সাব্বিরকে  শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারতবস্থায় শুক্রবার মধ্যরাতে সাব্বির মারা যায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতের ছোট ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।