News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বন্দরে গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজ শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:২৭ পিএম বন্দরে গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজ শুরু

দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে অবশেষে বন্দরে পাইপলাইন সংস্কার  কাজ শুরু হয়েছে। রোববার ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডে  ত্রিবেনী ব্রিজের নিচ থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আবুল কাউছার আশার নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সরাসরি তদারকিতে এই কাজ পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।