News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আড়াইহাজারে নানার বাড়ী পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৭:১০ পিএম আড়াইহাজারে নানার বাড়ী পানিতে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সুত্রে জানা গেছে, ২টি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টায় ২ ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়।

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের নিকট দিয়ে দেওয়া হয়েছে।