নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে পুলিশ গ্রেপ্তার না করলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বুধবার ৩ জুন দুপুরে নগরীর বরফকল মাঠে মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
টিপু বলেন, নারায়ণগঞ্জে গডফাদার ওসমান পরিবার এখনো উঁকিঝুকি মারছে। এখনো উইজডমে এসে মিটিং করে। আমি নারায়ণগঞ্জের প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই ঈদ উল আযহার দিনও ওই গডফাদার সেলিম ওসমান উইজডমে এসে ঈদ পুনর্মিলনী করেছে আপনারা কি করছেন? আগামীতে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন আমরা বিএনপির নেতাকর্মীরা তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসবো। কারণ উইজডমে বসে এখানে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবেন তা হতে দেওয়া হবেনা। অতএব দেশের কোথায় কি হলো দেখার বিষয় না নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলমুক্ত, মাদকমুক্ত রাখতে হবে।































আপনার মতামত লিখুন :