News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ জুন, ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৮:০৭ পিএম আজমেরী ওসমানের অনুসারীদের মিছিলে এনসিপির ধাওয়া

নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

সোমবার সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। ধাওয়া দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মহানগর কমিটির আহবায়ক শওকত আলী।

তিনি বলেন, সকাল ৬টায় গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় ১৫/২০ জনের একটি দল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল বের করে। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য বসে ছিলেন। তারা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করে। সাথে সাথেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী।

ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মহানগর এনসিপির এই নেতা।

এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, আমার বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে আমাদেরকে কেউ কিছু অবগত করেনি।