News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাসদাইরে মহানগর যুবদলের দোয়া মাহফিলে খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:১১ পিএম মাসদাইরে মহানগর যুবদলের দোয়া মাহফিলে খোরশেদ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।

বুধবার (৩ জুন) সকালে শহরের মাসদাইর বেগম রোকেয়া খন্দকার বিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ মাসুম খন্দকার, মোঃ রাজিব ইসলাম, টুটুল দাস জয়, মোঃ শাহাদাত হোসেন ও শরিফ আহম্মেদের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, সাবেক দপ্তর সম্পাদক শওকত খন্দকার, নাজমুল কবির নাহিদ সহ নেতৃবৃন্দরা।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। দেশের মানুষের কল্যাণে তিনি যে আদর্শ রেখে গেছেন, তা আজও বিএনপির নেতাকর্মীদের অনুপ্রাণিত করে।