নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রকাশ্যে বাকবিতন্ডতা জড়িয়ে পড়েছেন।
শনিবার ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অনুষ্ঠানে সাবেক সভাপতি ও এমপি আবুল কালামের সামনেই তর্কে জড়িয়ে যান। এই সময় টিপুর উদ্দেশ্যে সাখাওয়াত বলেন, ‘আমি কনভেনার-আমার কথা চলবে’। পরিস্থিতি সামাল দিতে এমপি আবুল কালাম দুইজনকেই শান্ত করেন। এরপরও আরো উত্তেজিত হন তারা।
জানা যায়, প্রচন্ড গরমে খোলা আকাশের নিচে মহানগর বিএনপির আয়োজনে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী আয়োজন করা হয়। এতে নবনির্বাচিত এমপি আবুল কালামকে নিয়ে অনুষ্ঠানটি দ্রæত সময়ে শেষ করার তাগিদ দেন মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। কিন্তু সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু দলের সদস্যদের বক্তব্য দিতে শুরু করে। এতে সাখাওয়াত হোসেন খান বার বার ছোট করার তাগিদ দেন, কিন্তু টিপু তার সিদ্ধান্তে নারাজ।
প্রচন্ড তাপদায়ে এমপি ও দলীয় নেতাকর্মীদের কষ্টলাগব করতে সাখাওয়াত হোসেন খান এমন সিদ্ধান্তে মঞ্চে সবারই সহমত থাকলেও টিপু এই রোদের মধ্যে বক্তব্যে পরিচালনা করে যান।




























আপনার মতামত লিখুন :