News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বন্দরে বিটুমিন উঠা সেই রাস্তার পুনরায় কার্পেটিং


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৩ পিএম বন্দরে বিটুমিন উঠা সেই রাস্তার পুনরায় কার্পেটিং

বন্দরের ২২নং ওয়ার্ডের বন্দর ঘাট থেকে রূপালি সিনেমা হল পর্যন্ত সড়কের পিচ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। শনিবার ১৪ নভেম্বর অসম্পূর্ন থাকা বাকি রাস্তায় কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়। এর আগে রাস্তাটির কার্পেটিং নিয়ে অনিয়মের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় ভুইয়া। ভিডিওতে তিনি কার্পেটিং এর পর পরই সেটি উঠে যাওয়ার অভিযোগ তুলেন। সেই সাথে কাজের তদারকি করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান এর দৃষ্টি আকর্ষন করেছিলেন।

শনিবার অভিযোগ উঠা ওই অংশটুকু পুনরায় কার্পেটিং সহ অসম্পন্ন থাকা বাকি অংশটুকুরও কার্পেটিং কাজ সম্পন্ন করা হয়।

অভিযোগের ব্যাপারে কাজের ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় অনিয়মের যে অভিযোগটি উঠেছিলো সেটি আসলে সত্য নয়। আমরা যেদিন কার্পেটিং করে ছিলাম ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি চলে আসে। বৃষ্টির হওয়ার সেই মুহূর্তে গাড়ি চলাচল করলে ওই অংশে উপরের কিছু পাথর উঠে যায়।সেই জায়গাটুকু নিয়েই অভিযোগটা উঠানো হয়। তারপরও ভিডিওটি সিটি কর্পোরেশনের প্রশাসক এর নজরে এসেছে উনার নির্দেশে আমরা পুনরায় সেই অংশে আবারো কার্পেটিং করে অসম্পন্ন থাকা বাকি অংশের কার্পেটিং কাজ সম্পন্ন করেছি।