News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

দুই আসনে জোর দিচ্ছে জামায়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৬:৪৬ পিএম দুই আসনে জোর দিচ্ছে জামায়াত

নারায়ণগঞ্জের পাচঁটি আসনের মধ্যে তিনটি আসনে জামায়াতে ইসলামীর নিজস্ব প্রার্থী হয়েছেন। তাঁরা ইতোমধ্যে ১১ জোটের সমর্থিত হওয়ায় তাদের জয়ের লক্ষ্যে নির্বাচনী এলাকায় তোড়জোড় রয়েছেন জেলা ও মহানগরের শীর্ষ নেতারা। অন্যদিকে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী নেই। এই আসনে খেলাফত মজলিস ও এনসিপি প্রার্থীদেরকে সমর্থন দেন জামায়াতে ইসলামী।

গত ১৯ জানুয়ারি প্রতীক বরাদ্দের আগেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আব্দুল জব্বার বলেছেন, আমাদের সর্বস্তরের একটা প্রত্যাশা ছিলো জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করবে এখন যেহেতু দলের সিদ্ধান্ত আমরা ন্যাশনাল ইস্যুতে সকলে ঐক্যবদ্ধ হয়েছি। এজন্য আমি আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ভাই-বোন যারা আমার জন্য কাজ করেছেন। আব্দুল্লাহ আল আমিন ভাই তিনি আমাদের প্রার্থী। দাঁড়ি পাল্লার ভোটাররা এখন এনসিপির শাপলা কলি খুঁজে নিতে হবে আমরা এখানে আছি।

একই সুরে নারায়ণগঞ্জ-৫ আসনে দাঁড়িপাল্লা মার্কা স্থানে দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি জানিয়েছেন, ন্যাশনাল ইস্যু কারণে নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনটি জোটকে সমর্থন দিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী দেয়নি। 

নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-২ ও নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীদের জয়ী করতে জেলা ও মহানগরের নেতারা সক্রিয় রয়েছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসন ও নারায়ণগঞ্জ-৫ আসনটি জামায়াতে ইসলামী ভোট ব্যাংকটি জোটের প্রার্থী দেয়ার প্রস্তুতিতে সক্রিয় রয়েছেন মাঠ পর্যায়ে কর্মীদের।

জানা গেছে, নারায়ণগঞ্জের পাচঁটি আসনেই কারিশমা দেখাবেন। বিজয় ছিনিয়ে নিতে না পারলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামী। ফতুল্লা ও শহর-বন্দর আসনটিতে জামায়াতে ইসলামীর সকল ভোট তাদের সমর্থিত প্রার্থীকে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ভোটের দিন প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে সবোচ্চ চেষ্টা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার জানান, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া, নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফজত মজলিসের এবিএম সিরাজুল মামুন জোটের প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন।

মাওলানা জব্বার বলেন, জোটগতভাবে নারায়ণগঞ্জে কীভাবে আসনগুলোতে সফলতা পাওয়া সেই পরিকল্পনাও করা হবে। গঠন করা হবে নির্বাচন পরিচালনা কমিটিও। এই জোটে শুরু থেকে থাকলেও আসন সমঝোতায় সন্তুষ্ট না হওয়ায় শেষ মুহূর্তে বেরিয়ে আসে ইসলামী আন্দোলন। সারাদেশে তাদের ঘোষিত প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে বলেও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন যুক্ত থাকা অবস্থায় ১১ দলীয় জোট থেকে নারায়ণগঞ্জ-৩ আসনটি কেবল ছাড়া হয়েছিল। যদিও, গত শুক্রবার ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির প্রার্থী মুফতি মাছুম বিল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামীর ‘কর্তৃত্বপরায়ন’ আচরণের কারণেই জোট থেকে বেরিয়ে এসেছেন তারা। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই তাদের প্রার্থীরা নির্বাচন করবেন।