আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নের বেশকিছু এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল নয়টায় কল্যাণদি বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাজীপুর, জিধরা, আদমপুর, মুকফুলদি, নয়ানগর ও বালুচর সহ বেশকিছু এলাকায় প্রচারণা চালানো হয়েছে।
এসময় সিরাজুল মামুনের সাথে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, খেলাফত মজলিসের বন্দর ইউনিয়ন সভাপতি মুফতী রুহুল আমীন, কলাগাছিয়া ইউনিয়নের মাওলানা আব্দুল কাদির, মাওলানা আশরাফ সহ ১০ দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।







































আপনার মতামত লিখুন :