নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার মাদক কারবারী জাহিদকে ধরতে অভিযান চালিয়েছে। তবে তাকে ধরতে পারেনি।
২ ফেব্রুয়ারি রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করা।
অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত জাহিদ পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে মাদক পাচারের সঙ্গে জড়িত তার চারজন সহযোগীকে আটক করা হয়।
অভিযানে ৪৪২ পিচ ইয়াবা, ৬টি দেশীয় অস্ত্র ও নগদ ১লাখ ২৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে আটককৃতরা হলো মোঃ দিদার (৫৫), সান্তো (২৪), মোঃ রিয়াজ (২৭), মোঃ রিফাত (২৬)।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে. সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী নারায়ণগঞ্জসহ সারাদেশে মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





































আপনার মতামত লিখুন :