News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

কাশেমীর পক্ষে কেন্দ্র দখলের পরিকল্পনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:১৭ পিএম কাশেমীর পক্ষে কেন্দ্র দখলের পরিকল্পনা

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোট প্রার্থী মনির হোসেন কাশেমীকে কাশিপুরে বিজয়ী করতে ভোট কেন্দ্র দখলের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, জোড়া খুনের আসামি ও মাদক ব্যবসায়ী শহিদ এর নেতৃত্বে কাশিপুরে ৪টি কেন্দ্র দখলের পরিকল্পনা করা হয়েছে। ওই ৪টি কেন্দ্রে মোট ৩৭ হাজার ভোট রয়েছে।

জানা গেছে, কাশিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাটখোলা জুনিয়র হাইস্কুল কেন্দ্রে প্রায় ৭০০০ ভোটার রয়েছে। এই কেন্দ্রটি সরাসরি জোড়া খুনের আসামি শহিদ দখলের দায়িত্ব নিয়েছেন। ৫নং ওয়ার্ডে গোয়ালবন্দ প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে প্রায় ১০ হাজার ভোট। এই কেন্দ্র দখলের দায়িত্ব নিয়েছেন ইকবাল। ৬নং ওয়ার্ডের দারুস সুন্না আলিয়া মাদ্রাসায় ভোট রয়েছে প্রায় ৮ হাজার। এই কেন্দ্র দখলের দায়িত্ব নিয়েছেন সেই জোড়া খুনে আসামি শহিদ।

৮নং ওয়ার্ডে হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে রয়েছে প্রায় ১২ হাজার ভোট।

স্থানীয়রা জানান, এই এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রয়েছে ডাবল মার্ডারের মামলা। এছাড়াও এলাকায় চাঁদাবাজি, কিশেঅর গ্যাঙ এর নিয়ন্ত্রণ সহ যাবতীয় সন্ত্রাসী কর্মকান্ডের একচ্ছত্র নিয়ন্ত্রক এখন শহিদ। সেই সন্ত্রাসী শহিদকে নিয়ে কাশিপুরে গণসংযোগ করে সমালোচনার সৃষ্টি করে। শহিদকে নিয়ে গণসংযোগ করার ফলে এলাকায় মনির হোসেন কাশেমীকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এলাকার সাধারণ মানুষ মনির হোসেন কাশেমীর খেজুর গাছ প্রতীক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। ফলে অবস্থার বেগতিক দেখে এখন সরাসরি কাশেমীর পক্ষে কেন্দ্র দখলের পরিকল্পনা করছে বলে স্থানীয়রা জানান।