News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কাশিপুরে রাস্তা দখলে সন্ত্রাসীদের মহড়া, হুমকির চাপে স্ট্রোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:১১ পিএম কাশিপুরে রাস্তা দখলে সন্ত্রাসীদের মহড়া, হুমকির চাপে স্ট্রোক

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে রাস্তা নিয়ে বিরোধের জেরে একটি আবাসন এলাকায় সন্ত্রাসীদের মহড়া ও হুমকি ধামকির অভিযোগ উঠেছে| এই ঘটনায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে| মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেনস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাদী ওয়াহিদ আহমেদ (৫১)|

গত ১০ এপ্রিল রাতে এই হুমকি প্রদানের পর শনিবার (১১ এপ্রিল) সকালে ব্রেনস্ট্রোক করেন ওয়াহিদ আহমেদ| এই ঘটনার জন্য স্থানীয় আরমান ভূঁইয়া, নাসির ও লিখু ভূইয়া দায়ী বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা|

হাসপাতালে ভর্তি ওয়াহিদ আহমেদের শ্যালিকা আখি বলেন, রাস্তা নিয়ে বিরোধের জেরে আমার বোন জামাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে| কেন অভিযোগ দিলো এজন্য তাকে শুক্রবার রাতে ব্যাপক হুমকি ধামকি দেয়| মানসিকভাবে এসব চাপ সহ্য করতে না পেরে আজ (শনিবার) সকালে তিনি ব্রেনস্ট্রোক করেছেন| তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|’

অভিযোগ সূত্রে জানা গেছে, কাশিপুর ৬ না¤^ার ওয়ার্ডের মদিনা নগর এলাকায় একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হয়| সেই প্রকল্পের বাইরে থাকা জমির মালিকেরা প্রকল্পের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে সেই আবাসন এলাকার মধ্য দিয়ে নিজেদের রাস্তা নিতে মরিয়া হয়ে উঠেছে| তাদের আলাদা রাস্তা থাকা ¯^ত্বেও আবাসন এলাকার মধ্য দিয়ে রাস্তা নিতে পারলে জমির দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় প্রকল্পের ভেতর অন্তর্ভুক্ত হবার চেষ্টা চালাচ্ছে| তবে আবাসন প্রকল্পের বাড়িওয়ালারা এতে রাজি না হওয়ায় ভাড়াটে মাস্তান দিয়ে বাড়িওয়ালাদের চাপের মধ্যে রাখা হচ্ছে|

এই ঘটনায় গত বুধবার সাতজন বাড়িওয়ালার পক্ষ নিয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওয়াহিদ আহমেদ|  অভিযোগে কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত সন্ত্রাসীদের বিবাদী করা হয়| এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতেই আবাসন এলাকায় শতাধিক লোকজন নিয়ে মহড়া দেয় সন্ত্রাসীরা| রাতেই ওয়াহিদ ভুঁইয়াকে মেরে ফেলা সহ নানান ভাবে ক্ষতি করার হুমকি দেয়া হয়|

একাধিক বাড়িওয়ালা নাম গোপন রাখার শর্তে বলেন, আরমান ভুঁইয়া, নাসির ও লিখু ভুঁইয়া এবং তাদের লোকজন প্রতিনিয়ত মানুষকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে| এই বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা|