News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

নবীগঞ্জ ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে গাড়ি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১০:০৮ পিএম নবীগঞ্জ ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যা নদীতে গাড়ি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটের সামনে এ ঘটে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ফেরিটি যাত্রা করছিল। বিকেলে ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।