News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

কাশিপুর ইউনিয়নে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় মুকুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:৪২ পিএম কাশিপুর ইউনিয়নে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়  মুকুল

কাশিপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাহাবুব রহমান মুকুল। তিনি একজন তরুণ সমাজসেবক, সুপরিচিত ধারাভাষ্যকার এবং ফতুল্লা থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

স্থানীয়ভাবে সক্রিয় মাহাবুব রহমান মুকুল ইতোমধ্যেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে তার অংশগ্রহণ এবং নেতৃত্ব তাকে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহাবুব রহমান মুকুল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৩নং ওয়ার্ডের ভোটারদের মাঝে তিনি জায়গা করে নিয়েছেন। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করছেন যে, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।

এ বিষয়ে মাহাবুব রহমান মুকুলের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন, সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন।