News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আইভী-শামীম পারেনি, সাখাওয়াত-কালামের শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:৩৯ পিএম আইভী-শামীম পারেনি, সাখাওয়াত-কালামের শুরু

বর্তমান বিএনপি ও বিগত আওয়ামী লীগ এ দুটি সরকারের আমলেই নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আবেদন ছিল| বিগত আওয়ামী লীগ আমলে সে সময়ের মেয়র সেলিনা হায়াৎ আইভী চেষ্টা করেছিলেন হকার উচ্ছেদ করতে| কিন্তু শামীম ওসমান দেয়নি| এবার বিএনপি ক্ষমতায় আসার পর এমপি আবুল কালাম ও সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান চাচ্ছেন হকার উঠাতে| তাঁরা মাত্র শুরু করেছেন| ১৩ এপ্রিল হকার উচ্ছেদের পর ১৫ এপ্রিলও শহর ছিল ফাঁকা| তবে তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ|

২০১৮ সালে ১৬ জানুয়ারি শহরের হকার উচ্ছেদ অভিযান চালিয়ে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন| ওই সময়ে মেয়র ডা. আইভীর উপর চাষাঢ়া সায়াম প্লাজার সামনে হামলা চালায় হকাররা ও শামীম ওসমানের লোকজন| এরপরও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ফুটপাত থেকে হকার সরানো চেষ্টা করেছিলেন আইভী ও ওসমান ভ্রাতৃদ্বয়| কয়েক সপ্তাহ হকার নিয়ে কৌশল ভূমিকা মাঝে ২৪ এর জুলাই-আগষ্ট গণঅভ্যূথানের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতাচ্যূত হয়ে পড়েন| এরপর নারায়ণগঞ্জ শহরের হকারদের মধ্যে বেপরোয়া রূপ দেখা দেয়| দেড় বছর ফুটপাতে এক পাশে স্থলে দুই পাশে বসা কারণে সাধারণ মানুষ চলাচালে প্রতিনিয়ত দুর্ভোগে রূপ নেয়|

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর স্থানীয় এমপি আবুল কালাম ও নাসিকের প্রশাসক নিয়োগপ্রাপ্ত সাখাওয়াত হোসেন খান সক্রিয়তা হকার উচ্ছেদ ও শহরের যানজট রোধে অটোরিক্সা নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হন| দেড় মাসের ব্যবধানে হকার উচ্ছেদে ছুটেন সাখাওয়াত ও আবুল কালাম| ১৩ এপ্রিল তাদের নেতত্বে এমন উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন|

এদিকে সাবেক মেয়র আইভী ও সাবেক এমপি শামীম ওসমান আমলে পারেনি হকার উচ্ছেদ এবার বিএনপি সরকারের সাখাওয়াত হোসেন ও আবুল কালাম পারবেন এমন প্রশ্ন উঠেছে নগরাবাসীর মুখে| যার কারণে স্থানীয় এমপি ও নাসিক প্রশাসকের এমন উদ্যোগের সফলতা নিয়ে ইতোমধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে|

চাষাঢ়া বাসিন্দা আজহারুল ইসলাম জানান, উচ্ছেদের আগেই ফুটপাত হকার মুক্ত থাকা নিয়ে তাদের কৌশল দেখা গেছে| বিগত সময়ে হকার ও তাদের নেতারা এমপি পিছনে ছুটতে দেখা গেছে| এবার নতুন সরকার আমলে হকারদের নিরর্বতা ভয়াবহ আভাস দেখতে পারছি|

আমলাপাড়া রাজু আহম্মেদ জানান, প্রতিনিয়ত দেখছি ফুটপাত থেকে চাঁদা উত্তোলন করা হত| অবৈধ বিদ্যুৎ সংযোগ নামে চাঁদা নিতে দেখা গেছে| এখন সেই চাঁদাবাজদের চাঁদা বন্ধ হলেও আবারো চক্রটি উত্তপ্ত হওয়া পায়তারা শুনা গেছে|

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম জানিয়েছেন, ফুটপাতে কোন হকার বসবে না| আজকে সিটি কর্পোরেশন থেকে উচ্ছেদ অভিযান চালিয়েছে| বেশিভাগ হকার না থাকলেও আগামীতে কোনভাবে বসার সুযোগ দেয়া হবে না| সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে| জনগণের চাহিদা পূরণে বিএনপি সরকার বদ্ধপরিকর| নগরবাসী অন্যতম ভোগান্তি নাম হলো হকার| যানজটের নিরসনে একাধিক পরিকল্পনা নেয়া হয়েছে, দ্রুত সময়ে বাস্তবায়ন করবে সিটি কর্পোরেশন|

অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেছেন, শহরে আর কোন হকার দেখতে চাই না| প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের চাহিদা হকার মুক্ত নগর গড়ে তোলা হবে| হকার উচ্ছেদ বিএনপি একক নয়, সর্বদলীয় মানুষের সহযোগিতায় হকার উচ্ছেদ করা হয়েছে| প্রতিদিন ফুটপাতে হকার উচ্ছেদের অভিযান চলবে| যারা ফুটপাতে হকার বসবে, তাদের মালামাল জব্দ করা হবে| প্রয়োজনে প্রচলিত আইনে ওই হকারকে সাজা দেয়ার ব্যবস্থা করা হবে| তাই বলতে চাই, ফুটপাত সড়ক থেকে সরে যান|