নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে হিজড়া বলেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। মঙ্গলবার চাষাঢ়ায় জিয়া হল প্রাঙ্গনে জাসাসের একটি অনুষ্ঠানে টিপু ওই মন্তব্য করেন।
তিনি বলেন, গডফাদার তোমরা কোথায়। এখন মাঝে মাঝে দেখি ফেসবুকে গডফাদার তোমার ছেলেকে দিয়ে বলো তোমরা ফিরে আসবে। তোমার ওয়াইফ দিয়ে বলো তুমি ফিরে আসবে। গডফাদার তোমার জন্য নারায়ণগঞ্জ প্রস্তুত আছে, আসো। তুমি সিংহ না বাঘও না তুমি একটা হিজড়া। বড় জোর বলো খেলা হবে খেলা হবে, কিন্তু একটা খেলাও খেলো নাই। আর কখনো খেলতে আসবে না। নারায়ণগঞ্জে কোন ধরনের বিশৃঙ্খলা করতে আসবে না। আওয়ামী লীগ গডফাদার জন্ম দিলেও বিএনপি কাউকে দিবে না।
২৪ এর ৫ আগষ্টের পর শামীম ওসমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার চেয়েছিলেন বিএনপি এই নেতা। একই সাথে ওসমানদের ঐহিত্যবাহী বায়তুল আমান ভাংচুরে সাথে জড়িত রয়েছেন বিএনপি নেতা টিপু।



































আপনার মতামত লিখুন :