News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ধর্ষণচেষ্টার লজ্জায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৫১ পিএম ধর্ষণচেষ্টার লজ্জায় স্কুল ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি হৃদয় হোসেনকে (১৮) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় নাটোরের বড়াইগ্রামের পারবোনী এলাকার মো. কোরমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৭ এপ্রিল বিকেলে নাটোরের বড়াইগ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনায় ওই স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্রীকে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গত ৯

এপ্রিল স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল ওই স্কুল ছাত্রী। একা বাড়িতে ফেরার সময় জোনাইল মহিলা কলেজ এলাকায়

পৌঁছালে কোরবান আলীর ছেলে হৃদয় হোসেন (১৮) স্কুল ছাত্রীকে কাধে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই স্কুল ছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন।

স্কুল ছাত্রী দৌঁড়ে বাড়িতে যাওয়ার পথে আবারও পথরোধ করে ধর্ষণের চেষ্টা করে হৃদয় হোসেন। পরে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে কাউকে না জানানোর হুমকি দিয়ে হৃদয় চলে যায়। এই ঘটনায় লজ্জায় স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১১ এর একটি টিম মামলার এজাহারনামীয় একমাত্র আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।