নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সাথে প্রতিনিয়ত দেখা যাচ্ছে আজমেরী ওসমানের ক্যাডারে বিতর্কিত সাব্বির হোসেন শহিদকে যাকে স্থানীয়ভাবে ডাকাত শহীদ হিসেবেই সবাই চিনে। ১৫ এপ্রিল সাখাওয়াত হোসেন খান দেশের পাইকারী মোকাম নিতাইগঞ্জে গেলে তার সঙ্গে দেখা যায় শহীদকে।
সাব্বির হোসেন শহিদ কাশিপুরে সংগঠিত হওয়া জোড়া খুনের মামলার আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
জানা গেছে, বিতর্কিত সাব্বির হোসেন শহিদ শহরের ডিআইটি থেকে শুরু করে নিতাইগঞ্জ, বাবুরাইল কাশীপুরের খিলমার্কেট, বাংলাবাজার হোসাইনি নগর, হাটখোলা, আম বাগান, চৌধুরীবাড়ি, শহীদনগর, গোগনগর, পাইকপাড়া, নামাপাড়া, শাসনগাঁও, ভোলাইল হয়ে পঞ্চবটি পর্যন্ত বিশাল এই এরিয়া জুড়ে মাদকের একছত্র নিয়ন্ত্রক। একক নিয়ন্ত্রিত বিশাল এই মাদকের সাম্রাজ্যে হাত বাড়ালেই মিলে গাঁজা থেকে শুরু করে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল ও মদ। শুধু মাদকের ডিলারশীপই নয় শহিদের মাধ্যমেই উল্লেখিত এলাকা গুলো জমি দখল, অপহরণ করে মুক্তিপণ আদায় সহ ছিনতাই ডাকাতি সকল কিছুর নিয়ন্ত্রক এই শহিদ। উল্লেখিত এলাকাগুলোকে যদি অপরাধের স্বর্গরাজ্য বিবেচনা করা হয় তবে সেই রাজ্যের স্বঘোষিত সম্রাট হয়ে উঠেছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদ।



































আপনার মতামত লিখুন :