নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আপন দুই শিশু বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তি আটক করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৩ টায় নাসিক ২নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
আটককৃত ব্যক্তি চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থাকেন।
জানা গেছে, ২নং ওয়ার্ডস্থ চৌধুরীপাড়া এলাকার হাজী মমিন নামক এক বাড়ি মালিকের ভবনে অভিযুক্ত ও ভুক্তভোগীর পরিবার ভাড়া থাকেন। একই বাড়িতে বসবাস করার সুবাদে গতকাল বিকলে খেলাধুলা করার সময়ে ওই শিশুরা অভিযুক্ত হারুন মিয়ার ঘরে প্রবেশ করে। শিশুরা ঘরে প্রবেশের পরই অভিযুক্ত দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। একপর্যায়ে শিশুরা ডাকচিৎকার শুরু করলে তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে পুলিশকে অবগত করেন।
অভিযুক্তকে আটক করা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, ধর্ষণ চেষ্টার বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি। আমরা অভিযুক্তকে আটক করে তদন্ত করছি। বিস্তারিত পড়ে বলা যাবে।








































আপনার মতামত লিখুন :